- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই চেক বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় ১৯২ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা হারে মোট ৯৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব সুচিত্রা রায়’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে চিকিৎসা সহ বিভিন্ন ধরনের ভাতা প্রদান করে যাচ্ছে। অসহায় মানুষের কষ্ট দূর করতে সরকার বয়স্ক ভাতা, চিকিৎসা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিচ্ছে। বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার হাসপাতাল তৈরি করছে।

  • [১]