জগন্নাথপুর অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,‘বর্তমান সরকার একটি শিক্ষিত জাতি গঠনে কাজ করছে। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা বিশ্বের অন্যতম সফল রাষ্ট্রপ্রধান। তাঁর গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার অগ্রযাত্রায় সবাইকে সজাগ থাকতে হবে।’
তিনি শনিবার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসলাম আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েলের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. নজরুল ইসলাম শেফু, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সেবক রঞ্জন দে, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কয়ছর রশীদ, আলীম উদ্দিন প্রমুখ। এরপূর্বে মন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৫টি মসজিদ ও একটি মন্দিরে ২০ হাজার টাকা করে চেক বিতরণ করেন।