ছাতক প্রতিনিধি
ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী, পৌরসভার টানা চার বারের নির্বাচিত মেয়র আবুল কালাম চৌধুরী সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ করদাতার পুরস্কার গ্রহন করেছেন। বৃহস্পতিবার দুপুরে কর অঞ্চল সিলেটের অধিক্ষেত্রাধীন সুনামগঞ্জ জেলার সার্কেল-১৮ এর কার্যালয়ে অতিরিক্ত সহকারী কর কমিশনার সালেহ আহমদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি সর্বোচ্চ করদাতার ক্রেষ্ট ও সনদ গ্রহন করেন। জেলার সর্বোচ্চ করদাতা আবুল কালাম চৌধুরী মেসার্স কালাম এন্ড কোং এবং মেসার্স এ.কে ফিলিং এন্ড সি.এন.জি স্টেশনের স্বত্বাধিকারী। সরকার ঘোষিত “সিটি কর্পোরেশন/ জেলা ভিত্তিক সর্বোচ্চ করদাতা এবং দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০০৮ এর বিধিমালা অনুযায়ী ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীকে ২০১৯-২০২০ কর বর্ষে সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হন। জেলার শ্রেষ্ট করদাতা হিসেবে ৭ জনকে পুরস্কৃত করা হয়। সম্মাননা কেষ্ট প্রদান অনুষ্ঠানে অন্যাদের মধ্যে ছাতক সার্কেল-২০ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ ফখরুজ্জামান সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতিরসভাপতি সালেহ আহমদ, সাধারন সম্পাদক একেএম মহিম সহ শ্রেষ্ট করদাতাগন উপস্থিত ছিলেন।##