স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে গেল বছর সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ব্যাংকের সম্মাননা গ্রহণ করেছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড’এর সুনামগঞ্জ শাখা। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রোববার ব্যাংকের ব্যবস্থাপক নিহারেন্দু ভট্টাচার্যের হাতে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এই সম্মাননা তুলে দেন।
ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক নিহারেন্দু ভট্টাচার্য জানালেন, ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক সেবায় সন্তুষ্ট সুনামগঞ্জবাসী। স্থানীয়ভাবে ব্যাংকটি যেভাবে গ্রহণযোগ্য, প্রবাসীদের কাছেও প্রিয় হয়ে ওঠেছে। ২০২২ খ্রিস্টাব্দে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ২২ হাজার ৫২৬ জন প্রবাসী ডাচ বাংলা ব্যাংকের সুনামগঞ্জ শাখার মাধ্যমে স্বজনদের প্রয়োজনে প্রায় ১৫৮ কোটি টাকা দেশে পাঠিয়েছেন।