- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সর্ব ক্রান্তিতে

                  রোকেস লেইস

তোমার নিগূঢ় দৃঢ় ভাবনার বুনন
জুড়ে
শুধুই শোভন শ্যামল বিস্তীর্ণ
গালিচা
সদা আনচান কাজল মাটির
সুঘ্রাণ

তোমার বিশালতায় উন্নত চেতনার
বৈভব
বিচক্ষণ, সুদূর দর্শী; এক অনন্য স্বপ্নচারী
তুমি
তোমার একান্ত উপমা তোমার অগাধ
দর্শন

তন্দ্রাতমসায় নিশিআঁধিয়ায় সর্ব ক্রান্তিতে
তুমি
সদা নির্ঘুম; তোমার দৃষ্টির দ্যোতনায়
ভাস্বর
সূর্যরাগের মৌলকণার অযুতবরণ; মুক্তি
মাতোয়ারা

তোমার অপরিসীম প্রজ্ঞা; মেধা,পল্লবিত
হয়
রক্তস্নাত একখন্ড মানচিত্র জুড়ে, পুষ্পিত
হয়।
                                                                     ২৬০৭১৭

  • [১]