সলুকাবাদ ইউনিয়নের যুব মহিলা লীগের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাঘবেড় মুক্তিযোদ্ধা অফিসে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ^ম্ভরপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখা যুব মহিলা লীগের আহবায়ক সানজিদা নাসরিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ^ম্ভরপুর উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি মো. মহরম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৈয়বুর রহমান, বিশ^ম্ভরপুর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ. হামিদ, সলুকাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিশ^ম্ভরপুর উপজেলা ১নং শাখার সাংগঠনিক সম্পাদক মঙ্গল সিনহা, কৃষক লীগ নেতা তাজুল ইসলাম প্রমুখ।প্রেস বিঙ্গপ্তি