- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সলুকাবাদ ইউনিয়নে ফুটবল টুর্নামেন্ট

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের পশ্চিম মাঝাইরটেক গ্রামে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকালে গ্রামের ফুল মিয়ার খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় রয়েল স্পোর্টিং ক্লাব বনাম সলুকাবাদ ইউনিয়ন ছাত্রলীগ শাখা স্পোর্টিং ক্লাব অংশ নেয়। খেলায় রয়েল স্পোর্টিং ক্লাব ২ গোলে জয়ী হয়। খেলায় ২৬টি স্পোর্টিং ক্লাব অংশ নেয়। খেলা পরিচালনার  দায়িত্বে ছিলেন স্থানীয় ক্রীড়ামোদী  মো.সুলেমান গণী। রেফারী হিসাবে গোলাম রব্বানী ও তাজুল ইসলাম এবং লাইন্সম্যান হিসাবে রিপন মিয়া ও রফিক মিয়া দায়িত্ব পালন করেন ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সলুকাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরু মিয়া, দৈনিক সুনামগঞ্জের খবরের যুগ্মবার্তা সম্পাদক আকরাম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মঙ্গল সিনহা, সলুকাবাদ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. আনোয়ার হোসেন, সমাজসেবক ফুল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারা মিয়া, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

  • [১]