বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নূরে আলম সিদ্দিকী তপন নির্বাচিত হয়েছেন। পেয়েছেন ৪,৯১১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রাথী রমজান আলী ঘোড়া প্রতীকে ৩,৫২৭ ভোট পেয়েছেন। এছাড়াও তোফায়েল হোসেন লিটন আনারস প্রতীকে ৩,৫০০ ভোট ও মোহন মিয়া বাচ্চু মটর সাইকেল প্রতীকে ৩,৫০০ ভোট পেয়েছেন।
শনিবার উপজেলার সলুকাবাদ ইউনিয়ন পরিষদের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। প্রতিটি ভোট কেন্দ্রের ভোট গগনার পর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন অফিসার ও রিটারিং অফিসার মোহাম্মদ মঞ্জরুল হক প্রকাশ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।