- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সহকর্মীর মুক্তির দাবিতে ধর্মঘটের হুমকি শ্রমিক নেতাদের

স্টাফ রিপোর্টার
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য ও সিএনজি অটোরিকশা চালক ছালেহ আহমদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার না হলে ২৭ অক্টোবর থেকে জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
রবিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় মানববন্ধন কর্মসূচীতে এই ঘোষণা দেয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহার উদ্দিন, সহ সভাপতি সুন্দর আলী, শ্রমিক ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত আহবায়ক      মোঃ কামাল হোসেন, কোষাধ্যক্ষ মো. শহীদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল অন্যায়ভাবে মামলা দিয়ে চালক ছালেহ আহমদকে গ্রেফতার করেন। আগামী ২৬ অক্টোবরের মধ্যে ছালেহ আহমদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা । অন্যথায় ২৭ অক্টোবর হতে সারা জেলায় জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে বলে ঘোষণা দেন তারা।
মানববন্ধন শেষে শ্রমিক নেতারা জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন।

  • [১]