সুনামগঞ্জ প্রধান ডাকঘরের সহকারী পরিদর্শক মোঃ সালেহ আহমদ ও প্যাকার মোঃ জসিম উদ্দিন কে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষ্যে সর্বস্তরের ডাক কর্মচারীদের উদ্যেগে সুনামগঞ্জ প্রধান ডাকঘরের এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ প্রধান ডাকঘরের অফিস সহায়ক মোঃ কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মোঃ আব্দুল মালিক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পোস্টমাস্টার মোহাম্মদ শাহজাহান পোস্ট অফিস পরিদর্শক অনিমেষ দাস, উপজেলা পোস্ট মাস্টার আব্দুল বারী, উপজেলা পোস্টমাস্টার মোঃ তাজুল ইসলাম, সাব-পোস্টমাস্টার মিরাজুল ইসলাম রইছ, এসজি অপারেটার জনাব সেলিনা আক্তার, ইসলমাইল হোসেনসহ বিভিন্ন জেলা, উপজেলার ডাক কর্মচারী, কর্মকর্তা বৃন্দ।
সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলায়াত করেন মোঃ আব্দুস ছোবহান, পবিত্র গীতা পাঠ করেন সাধন চন্দ্র পাল। বিদায়ী অতিথিদের উদেশ্যে মানপত্র পাঠ করেন মোঃ আসক আলী, সেলিনা আক্তার।
বক্তব্য রাখেন রেনু মিয়া, ইসমাইল হোসেন, জ্যোতিষ চন্দ্র সরকার, মোঃ জাকারিয়া, বিপুল রঞ্জন চন্দ, সিরাজুল ইসলাম, রইছ, আব্দুস সালাম, মোঃ আব্দুল বারী, অনিমেষ দাস, মোহাম্মদ শাহজাহান, মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
ডাক কর্মচারীদের পক্ষ থেকে সভাপতির মাধ্যমে বিদায়ী-অতিথিদের মধ্যে ক্র্যাস্ট প্রদান করেন সর্বস্থরের ডাক কর্মচারী বৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি