ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পাইকুরাটি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ধর্মপাশা থানা পুলিশের পক্ষে পাইকুরাটি ইউনিয়ন পরিষদ এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে ওই ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা অংশ নেন।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমানের সভাপতিত্বে
এতে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য শামছুল হক চৌধুরী, আরশাদ মিয়া, সংরক্ষিত নারী সদস্য আজেদা আক্তর প্রমুখ।