- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সহ. অধ্যাপক আব্দুল হামিদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ

সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এবং জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
বুধবার বিবৃতিতে শোক প্রকাশ করেন নাদীর আহমদ, রেজাউল হক, আবুল মনসুর মো: শওকত, আসম খালিদ, এটিএম হেলাল, অ্যাড. আব্দুল হক, অ্যাড. আমিরুল হক, আনিসুজ্জামান শামীম, মুনাজ্জির হোসেন সুজন, আব্দুল্লা আল নোমান,    
নূরুল ইসলাম নূরুল, আমিনূর রশিদ, শফিকুল হক শফিক, কামরুল হাসান রাজু, সৈয়দ শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, মহিন খান ময়না প্রমুখ।
বিবৃতিতে তারা বলেন, আব্দুল হামিদের মৃত্যুতে সুনামগঞ্জ জেলাবাসী একজন আদর্শ শিক্ষাবিদকে হারালো। সুনামগঞ্জ মহিলা কলেজকে সরকারীকরণে তাঁর নিরলস প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। এসময় নেতৃবৃন্দ আব্দুল হামিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে অধ্যাপক আব্দুল হামিদ এর মৃত্যুতে আমরা উত্তরণ শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে উত্তরণ শিক্ষক কল্যাণ সমিতির পক্ষে সভাপতি মো ইনচান মিয়া ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন এ শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]