স্টাফ রিপোর্টার
দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ তালুকদারসহ তিন সাংবাদিককে গালিগালাজের প্রতিবাদে মানববন্ধন করেছে ইয়াং জার্নালিষ্ট এসোসিয়েশন। শুক্রবার দুপুর ২ টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলশ ইউনিয়নের একটি পিআইসি কমিটির সাধারণ সম্পাদক মাসুক মিয়া কর্তৃক জেলার তিন সিনিয়র সাংবাদিককে গালিগালাজের তীব্র নিন্দা জানান বক্তারা। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা। সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে পরবর্তিতে আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারী দেন মানববন্ধনে বক্তারা।
সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি এমরানুল হক চেধুরী, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এ কে এম মুহিম, ইত্তেফাক এর জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, সাংবাদিক অরুন চক্রবর্তী, যমুনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, ইয়াং জার্নালিষ্ট এসোসিয়েসন এসোসিয়েশন‘র সভাপতি আশিকুর রহমান পীর প্রমুখ।
ইয়াং জার্নালিষ্ট এসোসিয়েশন‘র কোষাধ্যক্ষ শহীদনুর আহমেদ’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিজয়ের কন্ঠের বিশেষ প্রতিনিধি আব্দুল শহীদ, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, ইয়াং জার্নালিষ্ট এসোসিয়েসন সহ সভাপতি কে. এম শহীদুল ইসলাম ও ফুয়াদ মনি, সাধারণ সম্পাদক রুজেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক লিপসন আহমদ ও রায়হান আলিম তামিম, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সোহানুর রহমান সোহান, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল কাইয়ূম ও জিতু, দেয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলু,সাংবাদিক আশিষ রহমান, দৈনিক সুনামগঞ্জের সময়ের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু সাঈদ, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, জেলা ছাত্র নেতা পাবেল ও মানিক।