- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিকদের পিপিই প্রদান

স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাস সংক্রমণরোধে পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে সাংবাদিকদের মাঝে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩০ সাংবাদিককে পিপিই প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সাংবাদিকদের সুরক্ষায় পিপিই, মাস্কসহ করোনাভাইরাস সংক্রমণ রোধে সুরক্ষা সামগ্রী প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন, সাংবাদিক মিজানুর রহমান।

  • [১]