জগন্নাথপুর অফিস
নবনির্বাচিত জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার পরিষদ কার্যালয়ে এসময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার দায়িত্ব পালনে সাংবাদিকদের
সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভার শুরুতে জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান¡ মো. আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার কে বরণ করে নেন।
সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাব সহ-সভাপতি তাজ উদ্দিন আহমদ, সদস্য আলী আহমদ, সাংবাদিক আজহারুল হক ভূঁইয়া শিশু, বিপ্লব দেবনাথ প্রমুখ।
মতবিনিময় সভায় নব নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান বলেন, জগন্নাথপুর উপজেলাবাসী যে আশা আকাঙ্খা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন আমরা যেন লোভ লালসার উর্ধ্বে উঠে তাদের সেই আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারি। এব্যাপারে আমি দলমত নির্বিশেষ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।