দিরাই প্রতিনিধি
দিরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া। মঙ্গলবার সন্ধ্যায় থানা পয়েন্টস্থ প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ্যড. সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আ্যড অভিরাম তালুকদার, প্রচার সম্পাদক সরবিন্দু দাস, আব্দুল মনাফ ফজু, প্রেসক্লাব সদস্য সচিব জিয়াউর রহমান লিটন, যুগ্ম আহবায়ক সোয়েব হাসান, ইমরান হোসাইন, আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস, জাকারিয়া হোসেন জুসেফ, আবুল হোসাইন, হেলু মিয়া প্রমুখ। মতবিনিময়কালে মেয়র প্রেসক্লাব কার্যালয় ও দিরাই ডিগ্রী কলেজে সৌর বিদ্যুতায়নের ঘোষণা দেন।