- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ দিরাইয়ে মানববন্ধন

দিরাই প্রতিনিধি
যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আমিনুল ইসলামের উপর হামলার প্রতিবাদে ও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিরাইয়ে মানববন্ধন হয়েছে। রবিবার বিকাল ৩টায় দিরাই প্রেসক্লাব কার্যালয়ের সামনে প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন হয়। প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সহ সভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, নির্বাহী সদস্য ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দুর রহমান তালুকদার, সদস্য শাহজাহান সিরাজ।
এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জুসেফ, দপ্তর সম্পাদক রোম্মান আহমেদ, সাংবাদিক আশরাফ, জীবন সুত্রধর, দীপু বনিক, সুমন মিয়া, সিহাব মিয়া প্রমুখ।

  • [১]