- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলামের ওপর হামলার ঘটনায় মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জের সর্বস্তরের সাংবাদিক ও অনলাইন প্রেসক্লাবের ব্যানারে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, থানায় মামলা পরবর্তী একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে এরসঙ্গে আরও যারা জড়িত আছেন তদন্ত করে তাদেরকে গ্রেফতারের দাবি জানানো হয়।
যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি একে মিলন, আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি আফজাল হোসেন, দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আফতাব উদ্দিন, গ্লোবাল টিভির দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি এনামুল হক মুন্না, মাইটিভির জেলা প্রতিনিধি মো. আবু হানিফ, ডিবিসি নিউজের সুনামগঞ্জ প্রতিনিধি সাইদুর রহমান আসাদ প্রমুখ।
গত বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে আমিনুল ইসলাম হামলার শিকার হন। এই ঘটনায় সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান ওরফে সজীব নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • [১]