- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিক আবেদ মামুদের মৃৃতুতে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের শোক

তাহিরপুর প্রতিনিধি
বেসরকারি টিভি আরটিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর অকাল মৃতুতে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্ধ গভীর শোক প্রকাশ জানিয়েছেন।
বুধবার বিকালে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক শোক বার্তায় বিবৃতি দিয়েছেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি গোলাম সরোয়ার লিটন, বাবরুল হাসান বাবলু, সাধারণ সম্পাদক আলম সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ রাজ্জাক, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক আবির হাসান মানিক প্রমুখ। সাংবাদিক আবেদ মাহমুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় বিবৃতিতে।

  • [১]