- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর মৃত্যুতে বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের শোকপ্রকাশ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
আর টিভির স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক, আবেদ মাহমুদ চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় বিশ্বম্ভরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করেন।
শোক বিবৃতি প্রদান করেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম পারভেজ, সিনিয়র সদস্য নেছার আহমদ নেচার, সদস্য কবি ধীরেন্দ্র দেবনাথ, সদস্য নুরুল ইসলাম ও সদস্য মিজানুর রহমান।

  • [১]