- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিক আব্দুল আহাদ অসুস্থ

জামালগঞ্জ অফিস
দৈনিক আজকালের খবর ও সুনামগঞ্জের সময় পত্রিকার জামালগঞ্জ প্রতিনিধি আব্দুল আহাদ অসুস্থ। তিনি পেশাগত দায়িত্ব পালন শেষে বুধবার রাতে সিলেট থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। তার অবস্থার   উন্নতি না হলে হৃদরোগ বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান ডা. শাহাব উদ্দিন আহমদ তাকে এনজিওগ্রাম করার পরামর্শ দেন। বর্তমানে তিনি মেডিকেল কলেজের ২য় তলার ১৬ নং ওয়ার্ডের ১২ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আব্দুল আহাদের পরিবার ও স্থানীয় সাংবাদিকরা  সকলের কাছে তার রোগমুক্তি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।

  • [১]