- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের সর্বোচ্চ সাজার দাবিতে লন্ডনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লন্ডন প্রতিনিধি
দৈনিক সমকাল  শাহজাদপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল হামিক শিমুলের হত্যাকারীদের সর্বোচ্চ সাজা  নিশ্চিত করার দাবিতে লন্ডনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিলেতের বাংলামিডিয়ার সাংবাদিকরা। ৬ ফেব্রুয়ারী সোমবার লন্ডন সময় দুপুর একঘটিকায় পূর্বলন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্তরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা  এই হত্যা মামলাটি দ্রুত বিচার আইনে নিস্পত্তির দাবি জানিয়ে  প্রকৃত হত্যাকারীদের সর্বোচ্চ সাজা ও নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের সন্তানদের শিক্ষা ও ভরন পোষনের জন্যে সরকারের প্রতি দাবি জানান। সেই সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন কালে হয়রানির বন্ধেরও দাবি জানান।
লন্ডনবাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশার সভাতিত্বে ও এসএটিভির লন্ডন প্রতিনিধি হেফাজুল কমির রাকিবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, সাংসাদিক শিমুলের খুনিদের সর্বোচ্চ সাজার দাবি জানিয়ে বক্তব্য রাখেন  বাংলানিউজ টুয়েন্টিফোরের লন্ডন প্রতিনিধি সৈয়দ আনাছ পাশা, প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর মোস্তাক বাবুল, লন্ডনবাংলা প্রেসক্লাবের সহসভাতি মাহবুব রহমান, বিশ্ববাংলা নিউজ টুয়েন্টি ফোরের সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, লন্ডন বিডিনিউজের সম্পাদক জাকির হোসাইন কয়েস, চ্যানেল এসটিভির চীফ রিপোর্টার ইব্রাহিম খলিল, সাপ্তাহিক বাংলাপোষ্টের বার্তা সম্পাদক সালেহ আহমদ, তৌহিদ আহমদ, পলি রহমান, এনটিভি ইউরোপের চীপ রিপোর্টার আকরামুল ইসলাম, রেজাউল করিম মৃধা, আব্দুল বাসিত বাদশাহ, বাংলাটিভির ষ্টাফ রিপোর্টার আব্দুল কাদির চৌধুরী মুরাদ, তারেক চৌধুরী ইমরান শিহাবুজ্জামান কামাল প্রমুখ।

  • [১]