- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিক জয়ন্তের মৃত্যুতে শোক

বাংলাদেশ যুব ইউনিয়ন দিরাই উপজেলা শাখার সদস্য সংগঠক জয়ন্ত কুমার সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে যুব ইউনিয়ন।
সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিরঞ্জন দাস খোকন, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, দিরাই উপজেলা শাখার সভাপতি মো. বদরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক হিরন্ময় দাস লিটন শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]