বিশ্বম্ভরপুর প্রেসক্লাব
বিশ্বম্ভরপুর প্রতিনিধি
দিরাই উপজেলার প্রেসক্লাব সভাপতি দৈনিক সমকার ও দৈনিক সুনামগঞ্জের খবরের দিরাই উপজেলা প্রতিনিধি, প্রতিবাদী ব্যক্তিত্ব টিপু সুলতানের অকাল মৃত্যুতে বুধবার দুপুরে বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সালেহ আহমেদের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম পারভেজ, সাংবাদিক নূরুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান, সদস্য চিত্ত রঞ্জন গোস্বামী, বিশিষ্ট লেখক ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল প্রমুখ।
জগন্নাথপুর প্রেসক্লাব
জগন্নাথপুর অফিস
দিরাই উপজেলার জ্যৈষ্ঠ সাংবাদিক দৈনিক সমকাল,সবুজ সিলেট ও সুনামগঞ্জের খবর’র উপজেলা প্রতিনিধি দিরাই প্রেসক্লাব সভাপতি টিপু সুলতানের অকাল মৃত্যুতে জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবন্দৃ শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশকারীরা হলেন, প্রেসক্লাব সভাপতি শংকর রায়. সহ সভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, কার্যকরী সদস্য আলী আহমদ, সাংবাদিক গোবিন্দ দেব, আহজারুল হক ভূইয়া শিশু, আজিজুর রহমান প্রমুখ।