- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিক টিপু সুলতান আর নেই- সাংবাদিক সমাজে শোকের ছায়া

স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক দিরাই প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের দিরাই-শাল্লা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের খবরের ২০১৫ সালের বর্ষসেরা প্রতিবেদক টিপু সুলতান আর নেই (ইন্নালিল্লাহি—- রাজিউন)। মঙ্গলবার দুপুর ১ টা ১০ মিনিটে দিরাই শহরের কলেজ রোডের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী এবং ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মঙ্গলবার   বিকাল ৫ টায় দিরাই পৌর শহরের জামেয়া হাফিজিয়া হোসেনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে মাদ্রাসার সামনের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামের সুনু মিয়ার ছেলে টিপু সুলতান গত প্রায় ৩ মাস ধরে হ্যাপাটাইটিস বি ভাইরাস জনিত লিভার সিরোসিস রোগে ভোগছিলেন। গত বৃহস্পতিবার হঠাৎ তাঁর লিভারের অসুস্থতা বৃদ্ধি পেলে তাৎক্ষণিক সিলেট শহরের আয়েশা মেডিকেলে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হলে শনিবার বিশেষ অ্যাম্বুল্যান্সে তাকে ঢাকা গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তর করা হয়। গ্যাস্ট্রোলিভার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সোমবার তাঁর আত্মীয়-স্বজনকে জানিয়ে দেন তাঁর দুটি কিডনিসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে না। ওষুধ প্রয়োগে কোন উপকার হচ্ছে না। পরে সোমবার রাতেই অ্যাম্বুল্যান্সে করে তাকে দিরাইয়ের বাসভবনে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুর ১ টায় দিরাই শহরের কলেজ রোডের বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি।
টিপু সুলতান ছাত্রজীবনে বাম ধারার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে জেল খেটেছেন তিনি। পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন ধরেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দৈনিক সমকালের সূচনালগ্ন থেকে দিরাই-শাল্লা’র প্রতিনিধি ছিলেন। এর আগে দৈনিক বাংলাবাজার ও দৈনিক যুগভেরী পত্রিকায় কাজ করেছেন। দৈনিক যুগান্তরের সূচনালগ্ন থেকেও তিনি দিরাই-শাল্লা’র প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। তিনি দিরাই থেকেই সিলেটের দৈনিক সবুজ সিলেট এবং সুনামগঞ্জের দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করেছেন।
টিপু সুলতানের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন জানিয়ে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. ড. খায়রুল কবির রুমেন, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল।
টিপু সুলতানের মৃত্যুতে দিরাই প্রেসক্লাব ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বলে জানিয়েছেন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী।
টিপু সুলতানের মৃত্যুর সংবাদ শুনে সুনামগঞ্জের দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, জ্যেষ্ঠ সাংবাদিক প্রথম আলো’র জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, ইন্ডিপেন্ডেট টিভি’র জেলা প্রতিনিধি জাকির হোসেনসহ অনেকেই একনজর দেখার জন্য টিপু সুলতানের দিরাই শহরের বাসভবনে যান।
এদিকে সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সৈয়দ তাহের আলম মুনসুর, সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজুসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিবৃতিতে বলেছেন,‘ভাটি অঞ্চলের বঞ্চিত মানুষের কষ্টের কথা সংবাদপত্রের পাতায় দীর্ঘদিন তুলে ধরেছেন সাংবাদিক টিপু সুলতান। তাঁর মৃত্যুতে এই অঞ্চলের প্রতিবাদী ধারার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হয়েছে’।
টিপু সুলতানের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন দৈনিক সুনামগঞ্জের খবর পরিবার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সৈয়দ তাহের আলম মনসুর, সহ সভাপতি পংকজ কান্তি দে, সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, সহ সাধারণ সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, কোষাধ্যক্ষ শামশ শামীম, প্রচার প্রকাশনা সম্পাদক এমরানুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক মাহমুদুর রহমান তারেক, ক্রীড়া সম্পাদক বিন্দু তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক মাইদুল ইসলাম রাসেল, পাঠাগার সম্পাদক জাকির হোসেন, সাহিত্য সম্পাদক আকরাম উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক হাবিব সারোয়ার আজাদ, কার্য নির্বাহী সদস্য দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ইশতিয়াক শামীম, মাসুদ আলম চৌধুরী, খলিল রহমান, একেএম মহিম, মাসুক মিয়া, দেওয়ান গিয়াস চৌধুরী, এআর জুয়েল, শাহজাহান চৌধুরী, রাজন মাহবুব, আব্দুস সালাম, ফাইয়াজ আহমদ রাহী, শহিদুজ্জামান মুন্না, রুজেল আহমদ, আশিকুর রহমান পীর।
দিরাই প্রেসক্লাবের সহ সভাপতি শোয়েব হাসান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সহ সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, সদস্য শাহজাহান মাহমুদ হেলাল, প্রশান্ত সাগর দাস প্রমুখ পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।
দ. সুনামগঞ্জ প্রেসক্লাবের শোক
দিরাই প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক, দৈনিক সমকাল এবং দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার দিরাই প্রতিনিধি টিপু সুলতানের অকাল মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এমএ কাসেম, সাধারণ স¤পাদক হাফিজ মোশাহিদ আহমদ, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, দপ্তর স¤পাদক এম এম ইলিয়াস আলী, সদস্য সালেহ আহমদ হৃদয় সহ প্রমুখ মরহুমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
দোয়ারাবাজার প্রেসক্লাবের শোক
দিরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সমকাল ও দৈনিক সুনামগঞ্জের খবরের দিরাই প্রতিনিধি প্রতিবাদী টিপু সুলতানের মৃত্যুতে দোয়ারাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দের শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার বিকেল ৫ টায় প্রেসক্লাব কার্যালয়ে এক শোকসভার আয়োজন করা হয়। শোকসভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।  
উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ করিম লিলুর সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমানের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, অর্থ সম্পাদক এন ইসলাম সাহেদ, প্রচার সম্পাদক সুমন রায়, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা সেলিম আহমদ, দপ্তর সম্পাদক নুরুজ্জামান।
বক্তারা টিপু সুলতানের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

  • [১]