- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিক টিপু সুলতান স্মরণে শোকসভা আজ

দিরাই প্রতিনিধি
দিরাই প্রেসক্লাব সভাপতি দৈনিক সমকাল দিরাই-শাল্লা প্রতিনিধি, দৈনিক সবুজ সিলেট ও সুনামগঞ্জের খবর’র স্টাফ রিপোর্টার দিরাইয়ের সিনিয়র সাংবাদিক প্রয়াত টিপু সুলতান স্মরণে আজ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দিরাই প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা গণমিলনায়তনে অনুষ্ঠিতব্য শোকসভা ও দোয়া মাহফিলে বিভিন্ন জনপ্রতিনিধ, ঢাকা সিলেট ও সুনামগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দ  
উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন শোকসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক জিয়উর রহমান লিটন। উল্লেখ্য গত ১৮ অক্টোবর প্রয়াত টিপু সুলতান হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ইন্তেকাল করেন।

  • [১]