- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, দিরাই
শাল্লার দুর্নীতিবাজ ইউএনও আসিফ বিন ইকরাম’র হাতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দিরাই প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দিরাই প্রেসক্লাব সভাপতি ও সমকাল প্রতিনিধি টিপু সুলতানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, যুগ্ম সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি আবু হানিফ চৌধরী ও ভোরের কাগজ প্রতিনিধি শাহজাহান মাহমুদ হেলাল।
এ সময়  সিলেটের মানচিত্র প্রতিনিধি প্রশান্ত সাগর দাস, অ্যাড. ইকবাল চৌধুরী, ইমরান হোসাইন, বাদল চন্দ্র দাস, জয়ন্ত সেন,দেলোয়ার হোসেন দিলু, রণধীর দাস, নিপা দাস ও দীপা নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে সাংবাদিক নির্যাতনকারী ইউএনও’র শাস্তির দাবি জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ ।

  • [১]