তাহিরপুরে নির্যাতনের শিকার সাংবাদিক কামাল হোসেনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে পরিবেশ উন্নয়ন সংস্থা। মঙ্গলবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজক সংগঠনের সভাপতি কাসমির রেজা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযূষ পুরকায়স্থ টিটু’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি শেখ নাসির, সহ-সভাপতি ইউসুফ আলী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলার ফিল্ড অফিসার আল আমিন, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি জ্যোতিষ মজুমদার, নারী উদ্যোক্তা ফার্মিস আক্তার, লেখক কলামিস্ট গোলাম সারোয়ার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ রজত ভূষণ সরকার, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম, ছড়াকার ঋষিকেশ রায় শংকর, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট এর সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, ফটোসাংবাদিক আনিস মাহমুদ, মোজাম্মেল হক, প্রভাষক মো. মাহবুবুর রউফ নয়ন, তায়েব আহমেদ জয়, শাকিল আহমেদ প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি