দিরাই সংবাদদাতা
দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক নেসারুল হোক খোকনের উপর নৌ পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফের স্ত্রীর মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার থানা পয়েন্টে দিরাই প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দিরাই প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক সোয়েব হাসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুজাহিদ সরদারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক সামছুল ইসলাম সরদার খেজুর, জিয়াউর রহমান লিটন, হারুন মিয়া, ইয়াহিয়া চৌধুরী, শাহজাহান মাহমুদ হেলাল, আবু হানিফ চৌধুরী, ইমরান হোসাইন, প্রশান্ত সাগর দাস, সৈয়দুর রহমান তালুকদার, মোশাহিদ আহমদ সরদার, জাকারিয়া হোসেন জুসেফ, হিল্লোল পুরকায়স্থ,, রাম্মান আহমদ, জীবন সুত্রধর, রুকনুজ্জামান জুহুরী, দীপু বনিক,আক্তার সাদিক, মুহিবুর রহমান প্রমুখ।