দোয়ারাবাজার প্রতিনিধি
ছাতকে মোবাইল ফোনে সাংবাদিক বিজয় রায়কে হত্যার হুমকী দেয়ার প্রতিবাদ, তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দোয়ারাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে দোয়রাবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলু, সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আশিক মিয়াসহ নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে হুমকীদাতা বখাটে শিমুল দত্ত ময়নাকে গ্রেফতার করে আইনানুগভাবে দৃষ্টান্তমুলক শাস্থির দাবি জানিয়েছেন।