- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিক মঈন উদ্দিন আহমদ আর নেই

ছাতক প্রতিনিধি
ছাতক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও প্রবীণ সাংবাদিক মাও.  মঈন উদ্দিন আহমদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার ভোরে দোয়ারাবাজার উপজেলার গোপালনগর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না… রাজিউন)। বেলা ২টা ১০ মিনিটে আমবাড়ি-গোপালপুর মাদরাসা মাঠে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন      
হয়। মাও. মঈন উদ্দিন আহমদ প্রাচীন পত্রিকা দৈনিক যূগভেরী, দৈনিক সিলেটের ডাক, দৈনিক আজাদ ও দৈনিক জালালাবাদ পত্রিকাসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় দীর্ঘ দিন কাজ করেছেন।
এদিকে সাংবাদিক মাও. মঈন উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক প্রেসক্লাব ও সাংবাদিক নেতৃবৃন্দ।

  • [১]