- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিক মমতাজের মাতার মৃত্যবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক ও জয়কলস ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার, উজানীগাঁও নিবাসী কাজী এম জমিরুল ইসলাম মমতাজের মাতা জহুরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমআর নামাজের সময় উজানীগাও জামে মসজিদে ও শান্তিগঞ্জ বাজার আব্দুল মজিদ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আব্দুল মজিদ জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাও. জিয়াউর রহমান, উজানীগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাও. রশিদ আহমদ। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • [১]