স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি এম.এ রাজ্জাকের পিতা ডা. আব্দুর রশিদ (৮৬) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।
গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে, মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, এম.এ রাজ্জাকের পিতা ডা. আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতেই তিনি ইন্তেকাল করেন। রবিবার দুপুর ২টার দিকে বালিয়াঘাট নতুন বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজের পর বাদরগড় কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক বার্তায় শোক জানিয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, কামরুজ্জামান কামরুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর খন্দার, সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আবুল খায়ের প্রমুখ।
উপজেলা প্রেসক্লাবের শোক
সাংবাদিক এম.এ রাজ্জাকের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম (দৈনিক সমকাল), সহ-সভাপতি বাবরুল হাসান বাবলু (যায়যায়দিন), সাধারণ সম্পাদক আলম সাব্বির (ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন (সংবাদ), অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ (ভোরের কাগজ), আবির হাসান মানিক (দৈনিক দেশ) প্রমুখ।