স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ববীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের বাসিন্দা দৈনিক সুনামগঞ্জের খবর’র স্টাফ রিপোর্টার শহীদনুর আহমেদের পিতা মতিউর রহমান (৬০) ইন্তেকাল হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। সোমবার সকাল ১১টায় মতিউর রহমান বাড়ির পাশে জমিতে কৃষি কাজ দেখতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। সাথে সাথে এলাকাবাসী তাঁকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাঁতে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
মরহুম মতিউর
রহমানের নামাজে জানাজা বীরগাঁও খালপাড় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। পরে রাত ১০টায় গ্রামের কবরস্থানে দাফন করা হয়। সুনামগঞ্জের খবর’র স্টাফ রিপোর্টার শহীদনুর আহমেদের পিতা মতিউর রহমানের মৃত্যুতে সুনামগঞ্জের খবর পরিবারের পক্ষ থেকে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।