- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিক শহীদ নুরকে ফোনে হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার, শান্তিগঞ্জ
বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র জেলা প্রতিনিধি ও হাওর বাঁচাও আন্দোলনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শহীদনুর আহমদকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে সাংবাদিক শহীদনুর আহমদ সুনামগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সুনামগঞ্জ সদর থানার সাধারণ ডায়েরি (জিডি) নং—৬১১, তারিখ—১২/০৪/২০২২ ইং।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
জিডি সূত্রে জানা যায়, শহীদনুর আহমদ সম্প্রতি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ ও মতামত প্রকাশ করেন। গত (১১ এপ্রিল) সোমবার রাত ৯ টা ১৬ মিনিটে শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ তাহার মোবাইল ফোন ০১৭২০—৯৯৯১১৪ থেকে সাংবাদিক শহীদনুর এর মোবাইল ফোন ০১৭৩৬—৯৫১৫৭১ নাম্বারে ফোন করে গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেন। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১২ টায় শান্তিগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মতিউর রহমান মতি ০১৭১৫—৯৩২৩১২ নাম্বার থেকে সাংবাদিক শহীদনুর এর মোবাইল ফোন ০১৭৩৬—৯৫১৫৭১ নাম্বারে ফোন করে গালিগালাজ ও অসৌজন্যমূলক কথাবার্তা বলে প্রাণ নাশের হুমকি প্রদান করেন।
শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্পাদক নাইম আহমদ বললেন, আমি সাংবাদিক শহীদনূর আহমদকে হত্যার হুমকি দেই নি। আমি বলেছিলাম আপনি ফেসবুকে ছাত্রলীগ কিংবা সরকারের বিরুদ্ধে ঢালাও মন্তব্য না লিখে, আপনার কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে সংবাদ করুণ। একথা বলার পর তিনি আমাকে গালিগালাজ করেন, আমিও জবাব দিয়েছি। মতিউর রহমান মতি বলেন, আমি যুবলীগের কোন পদে নেই, সাংবাদিক শহীদ নূর আমাদের এলাকার সড়কের কাজ নিয়ে ঠিকাদারের সঙ্গে তাকে যোগাযোগ করিয়ে দিতে বলেন, আমি বলেছি পারবো না, মঙ্গলবার হঠাৎ ফোন দিয়ে তিনি অকথ্য ভাষায় কথা বলেন, আমিও পাল্টা দিয়েছি।

  • [১]