- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিক শাহনেওয়াজের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার
দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রির্পোটার ও বার্তা সংস্থা ইউএনবি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শাহনেওয়াজ জাহানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। তিনি ২০০৬ সালের এই দিনে ঢাকা ন্যাশনাল র্হাট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মফস্বল সাংবাদিকতার এক সাহসী কলম সৈনিক ছিলেন তিনি। যিনি কোন দিন কোন অন্যায় এর সাথে আপোস করেনি। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রির্পোটার ও বার্তা সংস্থা ইউএনবি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি  হিসাবে কাজ     
করে গেছেন।
শাহনেওয়াজ জাহান জীবদ্দশায় ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জাহান পত্রিকার মাধ্যমে ১৯৭৮ সালে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে ১৯৮২ সালে দৈনিক রূপসী বাংলা প্রকাশিত হলে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে সুনামগঞ্জ থেকে সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হলে তিনি এর স্টাফ রির্পোটার ও পরে পত্রিকাটির নির্বাহী সম্পাদক হিসাবে নিয়োজিত হয়েছিলেন। পরবর্তীতে দৈনিক ইনকিলাব, দৈনিক বাংলা পত্রিকায় জেলা প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। দৈনিক বাংলা বিলুপ্ত হওয়ার পর বার্তা সংস্থা ইউএনবির পাশাপাশি দৈনিক মানবজমিন পত্রিকার সুনামগঞ্জ জেলা  প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন। পারিবারিক উদ্যোগে তার আত্মার শান্তি কামনায় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন হবে।

  • [১]