বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনের পিতা প্রয়াত সুশীল কুমার বর্মনের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা সদর কৃষ্ণনগর গ্রামে তাঁর নিজ বাড়ীতে পারিবারিকভাবে গীতাযজ্ঞ সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ভাবে মৃত্যু বার্ষিকী পালিত হয়।
প্রয়াত সুশীল কুমার বর্মন একজন বিশিষ্ট ফুটবল খেলোয়ার হিসাবে এলাকায় সুখ্যাতি অর্জন করেছিলেন। তিনি একজন শিক্ষানুরাগী, ধর্মপরায়ন সামাজিক ও সৎ ব্যক্তিত্ব হিসাবে এলাকায় সু-পরিচিত ছিলেন। ২০১৩ সালের ৬ই অক্টোবর ৯৬ বছর বয়সে বার্ধ্যক্যজনিত কারণে নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন।