- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিক স্বপন কুমার বর্মনের পিতার ৩য় মৃত্যুবার্ষিকী পালন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনের পিতা প্রয়াত সুশীল কুমার বর্মনের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদর কৃষ্ণনগর গ্রামে তাঁর নিজ বাড়িতে পারিবারিকভাবে  গীতাযজ্ঞসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মৃত্যুবার্ষিকী পালিত হয়।
উল্লেখ্য, প্রয়াত সুশীল কুমার বর্মন একজন বিশিষ্ট ফুটবল খেলোয়ার হিসাবে এলাকায় সুখ্যাতি অর্জন করেছিলেন। তিনি একজন শিক্ষানুরাগী, ধর্মপরায়ণ, সামাজিক ও সৎ ব্যক্তিত্ব হিসাবে এলাকায় সু-পরিচিত ছিলেন। ২০১৩ইং সালের ৬ই অক্টোবর ৯৬ বছর বয়সে বার্ধ্যক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

  • [১]