- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিক হাসান শাহরিয়ারকে অভিনন্দন

স্টাফ রিপোর্টার
দেশের কৃতি সাংবাদিক হাসান শাহরিয়ার বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ অর্জন করায় তাঁকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
রবিবার এক বিবৃতিতে অভিনন্দন জানান, আইনজীবী ও লেখক আবু আলী সাজ্জাদ হোসাইন, হুমায়ুন মঞ্জুর চৌধুরী,     
আলী আমজাদ, রইছ উদ্দিন আহমদ, বজলুল মজিদ চৌধুরী খসরু, ফারুক আহমদ, সুখেন্দু সেন, স্বপন কুমার দাস রায়, আইনুল ইসলাম বাবলু, শফিকুল ইসলাম, আবদুল খালেক, আজিজুল ইসলাম চৌধুরী, সৈয়দ জিয়াউল ইসলাম, মজিবুর রহমান, অধ্যক্ষ (সাবেক) পরিমল কান্তি দে, প্রভাষক মশিউর রহমান, শফিকুল ইসলাম, পারভেজ আহমদ চৌধুরী, অ্যাড. নাসিরুল হক আফিন্দী, মহিবুল ইসলাম চৌধুরী (রুমান), খলিল রহমান, ময়নুল করিম চৌধুরী, সাংবাদিক শাহজাহান চৌধুরী এবং সুনামগঞ্জের খবর পরিবার।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সাংবাদিকতায় অনন্য ও কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বাংলা একাডেমি তাঁকে সম্মানসূচক মর্যাদাপূর্ণ ফেলোশীপ প্রদান করে সম্মানিত করেছে। হাসান শাহরিয়ারের এই বিরল সম্মাননা লাভে সুনামগঞ্জ তথা বৃহত্তর সিলেটৈর মুখ উজ্জল হয়েছে। আগামীতেও সাংবাদিকতায় তাঁর অবদান অব্যাহত থাকবে বলে বিবৃতিতে আশাবাদ ব্যক্ত হয়।
এদিকে পৃথক বিবৃতিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি। জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি সৈয়দ শায়েখ আহমদ এবং সাধার সম্পাদক মো. আব্দুল হক এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

  • [১]