- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে শোক

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, সুনামগঞ্জের কৃতি সন্তান হাসান শাহরিয়ার এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্বম্ভরপুর প্রেসক্লাব। বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম পারভেজ, সিনিয়র সদস্য নেছার আহমদ নেছার, সদস্য ধীরেন্দ্র কুমার দেবনাথ, নুরুল ইসলাম ও মিজানুর রহমান মিজান মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
‘সুপ্রবাস’
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের (সিজেএ) প্রেসিডেন্ট ইমেরিটাস হাসান শাহরিয়ারের মৃত্যুতে যুক্তরাজ্যস্থ সুনামগঞ্জ প্রবাসী সমিতি (সুপ্রবাস) এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সুনামগঞ্জ প্রবাসী সমিতি (সুপ্রবাস) সভাপতি ইমানুজ্জামান মহী ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম শিপার এক শোকবার্তায় বলেন, সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে। বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশ তথা উপমহাদেশের সাংবাদিকতাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সুনামঞ্জের সন্তান বরেণ্য এই সাংবাদিক আমৃত্য ন্যায় ও সত্যের পক্ষে ছিলেন অবিচল। তাঁর মৃত্যুতে সাংবাদিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি সাধিত হলো। নেতৃবৃন্দ, মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
-প্রেসবিজ্ঞপ্তি
এদিকে রবিবার পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে শোক জানিয়েছে তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিতে শোক প্রকাশ করেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, সংগঠনের আব্দুুল আওয়াল, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, হাবিবুর রহমান, মাসুদ আলম, মানব তালুকদার, আব্দুল কাদির, মোকারম হোসেন তালূকদার, খসরুল আলম, নাজমুল হক প্রমুখ।
-প্রেসবিজ্ঞপ্তি

  • [১]