- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
মরমী কবি হাছন রাজার ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফুল ইসলাম, হাছন রাজা ট্রাস্ট্রের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, প্রথমআলোর নিজস্ব প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, হাছন রাজা ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক সাজাউর রেজা চৌধুরী সুমন, কন্ঠশিল্পী আশিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেওয়ান গিয়াস চৌধুরী।


অনুষ্ঠানে বক্তারা বলেন, মরমীসাধনার বৈশিষ্ট্যই হচ্ছে জাতধর্ম আর ভেদবুদ্ধির উপরে উঠা। সকল ধর্মের নির্যাস, সকল সম্প্রদায়ের ঐতিহ্য উপলব্ধির ভেতর দিয়ে সাধক আপন করে নেন। তার অনুভবে ধর্মের এক অভিন্ন রূপ ধরা পরে- সম্প্রদায় ধর্মের সীমাবদ্ধতাকে অতিক্রম করে সর্বমানবিক ধর্মীয় চেতনার এক লোকায়ত ঐক্যসূত্র রচনা করে। হাসন রাজার সঙ্গীত, সাধনা ও দর্শনে এই চেতনার প্রতিফলন আছে।
এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে হাসন রাজার গানের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তাসফিয়া মুনতাহা তানিশা, ২য় অন্বেষা রায়, যৌথভাবে ৩য় মির্জা আয়েশা সিদ্দীকা ত্বাহা ও তুর্জয় শেখর তালুকদার। ‘খ’ গ্রুপে প্রথম অদিতী দাস তিথী, যৌথভাবে ২য় সুকন্যা রায় দিঘী, অলিদ হাসান তানভীর ও অনন্যা চন্দ অনিক এবং ৩য় মো. মুশফিকুর রহমান স্মরণ। ‘গ’ গ্রুপে প্রথম হয়েছেন শিবাণী দাস শ্রাবণী, ২য় প্রিয়া পাল, ৩য় নীল কান্ত আচার্য্য। ‘ঘ’ গ্রুপ (উন্মুক্ত) প্রথম পিয়ারা আক্তার খুশি, যৌথভাবে ২য় রেদোয়ান ইসলাম (হৃদয়), অয়ন চৌধুরী ও মনিরুজ্জামান মনির, ৩য় রাজিয়া আক্তার রুমকী, দলীয় হাছন রাজার গানের প্রতিযোগিতায় প্রথম হয়েছে সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, ২য় সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় এবং ৩য় হয়েছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। সাংস্কৃতিক সংগঠনের মধ্যে প্রথম লোকদল।


চিত্রাংকন প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে প্রথম প্রজ্জল চৌধুরী, ২য় সাদিয়া আলম পাম্মী, ৩য় অলক তালুকদার জয়। ‘গ’ গ্রুপে প্রথম সুস্মিতা দে, ২য় পর্ব তালুকদার, ৩য় বৃষ্টি রাণী সরকার।
নৃত্যে ‘ক’ গ্রপে প্রথম তাসফিয়া মুনতাহা তানিশা, ২য় মুসা কামরুন নাহার তাহসিন, ৩য় অনন্যা রায় পিউ। ‘খ’ গ্রুপে প্রথম নমিতা বিশ্বাস নিশি, ২য় উদিতা চৌধুরী রিয়া, ৩য় বর্ষা আচার্য্য।
হাছনরাজার অথবা সৃষ্টিকর্মের উপর ছবি আঁকা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম স্বপ্নদীপ তালুকদার, ২য় মির্জা আয়েশা সিদ্দীকা ত্বোহা, ৩য় ঐশিকা দাস।

  • [১]