স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মূখ, বিশিষ্ট সঙ্গীতশিল্পী, এয়ারলিংক স্যাটেলাইট’এর পরিচালক, জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি মহসিনুর রহমান খান আর নেই। মঙ্গলবার সকাল ৬ টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি—– রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ২ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বিকালে তেঘরিয়া ঈদগাহে জানাজা শেষে তেঘরিয়া কবরস্তানে দাফন সম্পন্ন হয় মহসিনুর রহমান খানের।
মহসিনুর রহমান খানের মৃত্যুতে জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম মহিম, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল গভীর শোক প্রকাশ করেছেন।