- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘সাইফুরস মানুষকে বিভ্রান্ত করছে, ব্যবস্থা নেব’

সু.খবর ডেস্ক
কোচিং সেন্টার সাইফুরস মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানিয়েছেন, এই কোচিং সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। বাংলাদেশের প্রথম শিক্ষাবিষয়ক কনটেন্ট শেয়ারিং পোর্টাল বফঁঃঁনবনফ.পড়স এর উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, “সাইফুরস নামে একটা বিখ্যাত কোচিং সেন্টার আছে। এই কোচিং সেন্টার একটা বিজ্ঞাপন দিয়েছে। সেই বিজ্ঞাপনে তারা বলেছে ভালো ইংরেজি না জানতে পারলে ভালো লেখাপড়া করতে পারবে না। এমনকি ভালো হ্যাকারও হতে পারবে না।”
তিনি বলেন, “আদর্শ হ্যাকার হওয়ার জন্য বিজ্ঞাপন দেয়া হইছে। আমাদের বিজ্ঞজনেরা কিছুই বললেন না! আমি তো মনে করছি এ বিজ্ঞাপন দেখে তোলপাড় শুরু হয়ে যাবে। কেউ কোনো বিবৃতিও দিলেন না!”
কোচিং সেন্টারগুলোকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, “এরা এই রকম পর্যায়ে পৌঁছে গেছে- এদের বিরুদ্ধে কখনও আমরা সহনশীল হতে পারি         
না। তারা আমাদের ছেলেমেয়েদের প্রলোভন দেখাচ্ছেন ভালো ইংরেজি শিখলে ভালো চোর হতে পারবা, ভালো করে হ্যাকিং করতে পারবা। চুরি শেখানোর বিজ্ঞাপন দিয়ে বলেছে ভালো চোর বানাবে।”

  • [১]