স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের সাচনা নতুন বাজারের ময়লা-আবর্জনা নিষ্কাশনের অবৈধ ড্রেন বন্ধের দাবিতে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাচনা বাজারে বসবাসরত পরিবারের মল-মুত্র ও আবর্জনা নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না হওয়ায় ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
বাজারের ব্যবসায়ী মইনুল ইসলাম মোহন, নিরঞ্জন রায়, শান্তি রায়, আলমগীর,গৌতম পাল, মোফাজ্জল হাসেন সহ ২৮ জন ব্যবসায়ী গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, সাচনা বাজারের নতুন মার্কেটের পাশে কয়েকটি বাসাবাড়ি থেকে দুর্গন্ধযুক্ত ময়লা পানি ও মল-মূত্র বারের রাস্তা
ও দোকানগুলোর সামনে জমে থাকে।
এব্যাপারে বাসার মালিক আব্দুস শহীদ বলেন,‘বাজারের ড্রেন আমার বাসার জন্য কোন সমস্য হয় না। আপনারা এসে দেখে রির্পোটটা করেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন,‘সাচনাবাজারের অবৈধ ড্রেন নিয়ে লিখিত আভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’