- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাচনাবাজারে নৌকার পক্ষে জেলা যুবলীগের প্রচারণা

স্টাফ রিপোর্টার, জামালগঞ্জ
জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম শামীমের নৌকা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ। জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের নেতৃত্বে যুবলীগ নেতৃবৃন্দ রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সাচনাবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।
যুবলীগ নেতৃবৃন্দ প্রথমে সেরমস্তপুর গ্রামের পয়েন্টে নৌকা প্রতীকের পক্ষে পথসভা করেন। পরে সাচনাবাজারে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম শামীমের নির্বাচনী কার্যালয়ে ইউনিয়ন ও উপজেলা যুবলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে সাচনাবাজারের উত্তরপ্রান্তে এক পথসভায় মিলিত হন নেতৃবৃন্দ।
জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য অ্যাড. কল্লোল তালুকদার চপলের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমদ। মতবিনিময় সভা শেষে সাচনাবাজারে নৌকার পক্ষে প্রচার-প্রচারণা করেন যুবলীগ নেতৃবৃন্দ। ।
নৌকার পক্ষে যুবলীগের প্রচারণায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম বজলু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, বিপ্রেশ রায় বাপ্পী, অ্যাড. রওনক আহমদ ও আবুল আজাদ, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন তালুকদার, এহসানুল করিম পারভেজ, সাংস্কৃতিক সম্পাদক জামিল আহমেদ জুয়েল এবং স্থানীয় যুবলীগ নেতা জসিম উদ্দিন, দিলোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন, আবু আলা রনি, ইকবাল আল আজাদ, আবুল হোসেন, কাসেম আখঞ্জি প্রমুখ।

  • [১]