- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাচনাবাজারে বিএনপির তৃণমুলের পছন্দের প্রার্থী নূরুল হক আফিন্দী

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়নে বিএনপির দলীয় প্রার্থী বাছাইয়ের তৃণমুলের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাচনা ইউনিয়ন পরিষদ মাঠে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন পাঠান। সাধারণ সম্পাদক আব্দুর নূর  
আখঞ্জির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ সরকার। তৃণমূলের সভা শেষে দলীয় ওয়ার্ড ও ইউনিয়নের সকল নেতা কর্মীরা প্রকাশ্যে দলীয় প্রার্থী হিসাবে নূরুল হক আফিন্দীর সর্মথনে হাত তুলে সর্মথন জানান। এর আগে ইউনিয়নে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রাক্তন চেয়ারম্যান আব্দুস সোবহান আফিন্দীর ছেলে ও নূরুল হক আফিন্দীর ভাতিজা উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম রব্বানী আফিন্দী, বিএনপি নেতা মাসুক আহমদ, নজির আলী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মকসুদ আলী, সিরাজ মিয়া, শফিকুর রহমান,আবু হানিফা,আলী হোসেন,জুলফিকার চৌধুরী রানা,জুয়েল আহমদ, আশরাফ উদ্দিন, মিজবাহ উদ্দিন,রিপন শিকদার প্রমুখ ।   

  • [১]