- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাচনাবাজারে মুকুটের প্রচারণা

জামালগঞ্জ অফিস
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এফবিসিসিআইয়ের পরিচালক নূরুল হুদা মুকুট বৃহস্পতিবার সন্ধ্যায় জামালগঞ্জে প্রচার-প্রচারণা করেছেন। তিনি উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের সাথে মতবিনিময়  
করেন। সন্ধ্যায় সাচনা বাজার ইউনিয়ন পরিষদের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জেলা শিল্পকলঅ একাডেমীর সাধারণ সম্পাদক এপিপি অ্যাড. শামসুল আবেদীন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল করিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা যুবলীগের সদস্য অ্যাড. কল্লোল তালুকদার, সহ আওয়ামী  অঙ্গ সংগনের নেতাকর্মী ও সাচনাবাজার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সদস্যাগণ।

  • [১]