জামালগঞ্জের সাচনা বাজারে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রবিবার বিকালে হত দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক আল আমিন, সদস্য সমীর দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, যুবলীগ নেতা ইমরান আলী তালুকদার, গাউছে লাজম, শিরিন তালুকদার, নুরুল আলম, বিল্লাল হোসেন, দুলাল মিয়া প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)