- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাচনাবাজার ইউপিতে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থককে হত্যার হুমকি

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের আ. লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থককে আরেক স্বতন্ত্র প্রার্থীর সর্মথক হত্যার হুমকি দেওয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর রির্টানিং অফিসার জামালগঞ্জ থানা পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগের কপি থানায় প্রেরণ করেন।
আ.লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মকবুল হোসেন আফিন্দির সমর্থক গোলাম হোসেন রির্টানিং অফিসারের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমি আ.লীগের বিদ্রোহী প্রার্থী মকবুল হোসেনের সমর্থনে নির্বাচনী প্রচারণার কাজ করে আসছি। গত সোমবার রাত ৮ টার দিকে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থীর সমর্থক দুর্লভপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে মছদ্দর আলী আমার মোবাইল    ফোনে আমাকে ও আমার প্রার্থী মকবুল হোসেনকে হুমকি দিয়ে বলে নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ করে মনোনয়ন প্রত্যাহার করে নিতে অন্যথায় আমাদেরকে প্রাণে হত্যা করবে ও নির্বাচনী লংঘন করিয়া হলেও আমাদের নির্বাচন বন্ধ করে দেবে।
অভিযোগে আরো উল্লেখ করেন এখনও আমাদেরকে হুমকি দিয়ে আসছে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা যে কোন সময় জানমালের ক্ষতি সাধন করতে পারে।
এ ব্যাপারে মছদ্দর আলীর মোবাইল ফোনে যোগাযোগ করলে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর পিতা জানান, যে অভিযোগ করেছে তা মিথ্যা। আমার ছেলে মকবুলকে নির্বাচনে যেতে নিষেধ করলেও সে আমার নিষেধ অমান্য করে প্রার্থী হয়েছে কয়েক জনের কুপরামর্শে। এই জন্য আমার ভাইকে দিয়ে তার সমর্থককে বুঝানোর চেষ্টা করেছি।
সাচনা বাজার ইউনিয়নের রির্টানিং অফিসার মো. শাহাদাৎ হোসেন ভুইয়া জানান, প্রার্থী বা তার সমর্থককে মোবাইলে হুমকি নির্বাচনী আচরন বিধি লংঘন। হুমকির অভিযোগ পেয়ে জামালগঞ্জ থানা পুলিশের অভিযোগের কপি পাঠানো ও ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

  • [১]