স্টাফ রিপোর্টার
স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রবর্তিত সিলেট বিভাগীয় ভক্ত সম্মিলনী শুরু হবে আগামী ১ ডিসেম্বর বৃহস্পতিবার। ৩ দিনব্যাপী ২৬ তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে জামালগঞ্জ উপজেলার সাচনা চৌধুরী বাড়ী সংলগ্ন সারস্বত সংঘ নিগমানন্দ আশ্রমে।
আগামী ১ জিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মঙ্গলঘট স্থাপন, সম্মিলনীর সুসজ্জিত পূজামঞ্চে শ্রীশ্রী ঠাকুর মহারাজের শ্রী বিগ্রহ স্থাপন, আবাহনী সঙ্গীত, পূজা, আরতি, বারের গান, স্ত্রোত্র বন্দনা, ভক্তসম্মিলনীর উদ্বোধন ও ‘জয়গুরু’ মহানাম কীর্তন।
২ ডিসেম্বর শুক্রবার ব্রাহ্মমুহূর্তে প্রভাতী কীর্তন, স্ত্রোত্র বন্দনা, নগর সংকীর্তন, সকাল ৭টায় শ্রীশ্রী ঠাকুর মহারাজের আসনে বিশেষ পূজা, আরতি, বাল্যভোগ, হোম, স্বধ্যায়, গীতা ও চ-ীপাঠ, অঞ্জলি প্রদান, স্ত্রোত্র বন্দনা ও ‘জয়গুরু’ মহানাম কীর্তন, সকাল সাড়ে ৯টায় অন্তরঙ্গ সভার প্রথম অধিবেশন, দুপুর ১২ টায় শ্রীশ্রী ঠাকুর মহারাজের মধ্যাহ্নকালীন বিশেষ ভোগরাগ, দুপুর ১টায় অন্তরঙ্গ সভার ২য় অধিবেশন। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি, স্ত্রোত্র বন্দনা, অন্তরঙ্গ সভা সমাপন ও ‘জয়গুরু’ মহানাম।
৩ ডিসেম্বর শনিবার ব্রাহ্ম মুহূর্তে প্রভাতী কীর্তন, স্ত্রোত্র বন্দনা, নগর সংকীর্তন, সকাল ৭টায় শ্রীশ্রী ঠাকুর মহারাজের আসনে বিশেষ পূজা, আরতি, বাল্যভোগ, হোম, স্বধ্যায়, গীতা ও চ-ীপাঠ, অঞ্জলি প্রদান, স্ত্রোত্র বন্দনা ও ‘জয়গুরু’ মহানাম কীর্তন, সকাল সাড়ে ৭টায় মহিলা সভা, সকাল ৮টায় দীক্ষা দান, সকাল সাড়ে ৯টায় অন্তরঙ্গ সভার দ্বিতীয় দিবসের অধিবেশন শুরু, দুপুর ১২ টায় শ্রীশ্রী ঠাকুর মহারাজের মধ্যাহ্নকালীন বিশেষ ভোগরাগ, দরিদ্র নর-নারায়ণের সেবা। বিকাল ৪টায় সাধারণ সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়অজ্জেম হোসেন রতন। সন্ধ্যা ৬টায় সন্ধ্যারতি, স্ত্রোত্র বন্দনা, অন্তরঙ্গ সভা সমাপন, রাত ৯টায় ভাব বিনিময় এবং আগামী বিভাগীয় ভক্ত সম্মিলনীর আহবান, রাত ১টায় আনন্দ সভা শেষে অনুষ্ঠানের সমাপ্তি।